মালদা

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে জহড়াতলার কুমারপুর থেকে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ জহড়াতলার কুমারপুরের একটি আমবাগানে হানা দিয়ে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। 

        কয়েক দিন ধরে এই এলাকাতে ঘুড়াঘুড়ি করছিল কুখ্যাত এই দুষ্কৃতি। ধৃত দুষ্কৃতির নাম হাবিব মহলদার (২৫), বাড়ি জহড়াতলার কুমারপুরে। ইংরেজ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে  এ এস আই বিশ্বজিৎ গুহর নেতৃত্বে একটি পুলিশের টিম জহড়াতলার কুমারপুরের একটি আম বাগানে হানা দিয়ে কুখ্যাত দুষ্কৃতি হাবিব মহলদার গ্রেপ্তার করে। এদিন ধৃত দুষ্কৃতি হাবিব মহলদার  মালদা জেলা আদালতে পেশ করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/F-HvfUkXfpU